November 28, 2026, 5:30 pm
শিরোনাম:
আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ! শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে পরামর্শক চুক্তি স্বাক্ষর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ!

Reporter Name

রাঙামাটির বাঘাইছড়িতে রাতের আকাশে রহস্যজনক তিনটি ড্রোনের উপস্থিতি ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ড্রোনগুলো ভূপাতিত করার লক্ষ্যে লাইট মেশিনগান থেকে ১৫ রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলার ২৭ বিজিবির মারিশ্যা জোনের হেলিপ্যাড এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ আকাশে তিনটি রহস্যময় ড্রোন উড়তে দেখা যায়। বিষয়টি নজরে আসার পরপরই আশপাশের সীমান্ত পর্যবেক্ষণ চৌকিগুলোকে সতর্ক করা হয়।
পরে মারিশ্যা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নির্দেশনায় ড্রোনগুলো ভূপাতিত করার উদ্দেশ্যে এলএমজি থেকে পরপর ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। তবে গুলিবর্ষণের পর ড্রোনগুলো দ্রুত স্থান ত্যাগ করে দূরে সরে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ২৭ বিজিবির মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইসরাক অপূর্ব।
এদিকে ঘটনার পর জোনের আওতাধীন সব সীমান্ত পর্যবেক্ষণ চৌকিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে ড্রোনগুলো কারা পরিচালনা করছিল, কোথা থেকে এসেছিল কিংবা এগুলো কোনো বিশেষ উদ্দেশ্যে পাঠানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির নজরদারি ও সতর্কতা অব্যাহত রয়েছে।
দেশ দিগন্ত অনলাইন নিউজ।

তথ্যসূত্র:News now24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা