November 28, 2026, 5:30 pm
শিরোনাম:
আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ! শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে পরামর্শক চুক্তি স্বাক্ষর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name

দেশ দিগন্ত।অনলাইন সংবাদ:
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, পুলিশসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাম্প্রতিক নাশকতা ও সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পাশাপাশি উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মন্ত্রী জানান, সাম্প্রতিক সহিংসতায় পুলিশ, র‍্যাব, এপিবিএন, বিজিবি ও আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কারও মাথায় গুরুতর আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙে গেছে। আহত পুলিশ সদস্যদের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা