November 28, 2026, 5:30 pm
শিরোনাম:
আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ! শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে পরামর্শক চুক্তি স্বাক্ষর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের

Reporter Name

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরীকে তিন দিনের আলটিমেটাম দিয়ে থানা জ্বালিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে।
শুক্রবার (২৭ নভেম্বর) পৃথকভাবে ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি মুঠোফোন নম্বরে কল করে এ হুমকি দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন, রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম।

 

প্রচারিত ভিডিওতে আবু জাফর রানাকে পুলিশকে উদ্দেশ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হয়রানি না করার হুঁশিয়ারি দিতে দেখা যায়। তিনি আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে জয় বাংলার প্রতিধ্বনি হওয়ার কথাও বলেন।
অন্যদিকে, ছাত্রলীগের সাবেক নেতা আফরান খাঁন মাহিম থানার সরকারি নম্বরে ফোন করে বলেন, বিএনপির কথায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আটক বা হয়রানি করা হলে থানা জ্বালিয়ে দেওয়া হবে।
এদিকে, রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা