November 28, 2026, 5:30 pm
শিরোনাম:
আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করলে রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি, ওসিকে তিন দিনের রায়পুরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, পরিবারে শোকের মাতম! “আপা আপা করিস না, আপা আর আইবো না”—রায়পুরে বিএনপির বিক্ষোভ মিছিল দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৭০ লাখ সামরিক ও প্যারামিলিটারি জনবল নিয়ে বিশ্বে প্রথম বাংলাদেশ, সামগ্রিক শক্তিতে ৩৭তম রাঙামাটির বাঘাইছড়ি সীমান্তে রহস্যময় তিন ড্রোন, লক্ষ্য করে বিজিবির ১৫ রাউন্ড গুলিবর্ষণ! শরীয়তপুর–চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণে পরামর্শক চুক্তি স্বাক্ষর
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় এইচআরসিএস স্মার্ট স্কুলের ৩৩ শিক্ষার্থীর সাফল্য রায়পুরে ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন বৃত্তি অর্জন, ট্যালেন্টপুলে ৪ জন

abu musa mohon

আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি: আলফারাদী ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৬-এ লক্ষ্মীপুরের রায়পুরের এইচআরসিএস স্মার্ট স্কুলের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ পরীক্ষায় বিদ্যালয়ের ৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৩৩ জন বৃত্তি লাভ করেছে। এর মধ্যে চারজন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, শ্রেণিভিত্তিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পঞ্চম শ্রেণিতে ৩ জন, চতুর্থ শ্রেণিতে ২ জন, তৃতীয় শ্রেণিতে ১ জন, দ্বিতীয় শ্রেণিতে ৭ জন, প্রথম শ্রেণির দিবা শাখায় ৫ জন, প্রভাতী শাখায় ১১ জন এবং প্রথম শ্রেণির প্রভাতী ইংলিশ শাখায় ৪ জন বৃত্তি পেয়েছে।

এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

বিদ্যালয়ের পরিচালক আবু সায়েম আবেগাপ্লুত হয়ে বলেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আজ আনন্দের অশ্রুতে চোখ ভিজে গেছে, হৃদয় আবেগে সিক্ত। এমন মুহূর্ত জীবনের স্মৃতির পাতায় চিরকাল অমলিন হয়ে থাকবে।

তিনি এ সাফল্যের পেছনে শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা