বাগেরহাটের মোল্লাহাটে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (২৮ নভেম্বর) রাতে মোল্লাহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে মোল্লাহাট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের দিকে ফিরে যান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিএনপির নেতাকর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দেখা যায়।
ঘটনার বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য জানতে সংবাদমাধ্যমটি যোগাযোগের চেষ্টা করলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।