October 23, 2026, 8:50 am
শিরোনাম:
নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ৪ হাজার কৃষকে বীজ, সার ও নগদ টাকা বিতরণ উদ্বোধন

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৪ হাজার কৃষকদের মাঝে শীতকালীন সবজির ৮ জাতের বীজ, সার ও নগদ ১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার রায়পুর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি অফিসের আয়োজনে কৃষকদের মাঝে এ সার বীজ ও টাকা বিতরণ করা হয়।

চলতি অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় সরিষা, গম, মসুর ডাল, ভূট্টা, খেসারী, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা শুরু হয়।

উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পান্না বেগম প্রমুখ। 

কৃষি অফিস জানায়, রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে রবি প্রণোদনার ২০২৪-২৫ অর্থবছরে উপজেলায় ৪ হাজার জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। এছাড়া গম, ভুট্টা, শীতকালীন পিয়াজ, সরিষা, মসুর ডাল, খেসারি ডাল ও মুগ বিতরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা