রায়পুরে বিভিন্ন জায়গায় পানি জমে থাকার কারণে ডেঙ্গু রোগের আশঙ্কা
আবু মুসা মোহন, বিশেষ প্রতিনিধি:
রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে থাকায় ডেঙ্গু রোগের আশঙ্কা বেড়েছে। পৌরসভা ও গ্রামীণ এলাকায় ড্রেনেজ ব্যবস্থার
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যা নামলেই মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে এবং সেখান থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
এদিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, সবাইকে ঘরের আশেপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে এবং নিয়মিত মশা নিধন কার্যক্রম চালাতে। দ্রুত মশা দমন ও সচেতনতা কার্যক্রম না চালালে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে বলে তারা সতর্ক করেছেন।