April 22, 2026, 6:19 am
শিরোনাম:
রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

খুলনায় সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের ১২ জনসহ নিহত ১৪!

Reporter Name

ডেস্ক নিউজ:
খুলনায় ভয়াবহ সড়ক দু’র্ঘ’টনায় মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বাগেরহাটের মোংলা পৌরসভার ৮নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ছেলেকে বিয়ে দিয়ে পরিবারের ১৫ সদস্যকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন। গাড়ির ভেতর ছিল বিয়ের আনন্দ, নতুন জীবনের স্বপ্ন আর আত্মীয়-স্বজনের হাসি।

কিন্তু সেই আনন্দময় যাত্রাই কয়েক মুহূর্তের মধ্যে পরিণত হলো অসীম শো’কে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে মোংলা–খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মু’খোমুখি সংঘর্ষে ঘটে ভয়াবহ দু’র্ঘ’টনা।

এতে বর-কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জন প্রা’ণ হারান। নিহতরা হলেন—আব্দুর রাজ্জাক, তার স্ত্রী আঞ্জুমান, ভাই সামিউল আলম (৪২), তিন ছেলে বর সাব্বির, ইমরান ও আলামিন, শ্যালিকার দুই মেয়ে পুতুল (২৩) ও ঐশী (২৮), কনে মার্জিয়া মিতু (২৫), কনের ছোট বোন লামিয়া (১২) এবং কনের নানী (৫৮)। এছাড়া মাইক্রোবাসের চালক নাঈম শেখ (৩৬) নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।

যে গাড়িতে ছিল বিয়ের আনন্দ আর নতুন জীবনের স্বপ্ন, সেই গাড়িই মুহূর্তে হয়ে গেল এক ম’র্মান্তিক বিদায়ের গাড়ি—একসাথে নিভে গেল একটি পরিবারের অসংখ্য স্বপ্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা