দেশ দিগন্ত ডেস্ক:
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম ওরফে লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশের একটি টিম।
বুধবার (০১ এপ্রিল) চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরন মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম ওরফে লিটন কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জাহাঙ্গীরের পিতা- আবুল কালাম, সাং- দেওপাড়া, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর। তাহার নিজ বাড়ীর সামনে হইতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী এলাকার শীর্ষ মাদকব্যবসায়ী নামে পরিচিত। চন্দ্রগঞ্জ থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে এই অভিযান অব্যাহত থাকবে|