ডেস্ক নিউজ:
বাংলদেশে আটকেপড়া কুয়েতের যাত্রীদের জন্য বড় সুখবর দিল জাজিরা এয়ারলাইন্স।
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় জাজিরা এয়ারলাইন্স সৌদি আরবের দাম্মাম (Dammam) বা কাইসুমাহ (Al Qaisumah) বিমানবন্দর ব্যবহার করে কুয়েতের যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে। এই বিশেষ রুটে যাতায়াতকারী যাত্রীদের সাধারণত সৌদি আরবে নেমে সড়কপথে (বাসে) কুয়েত সীমান্তে পৌঁছাতে হবে।
কুয়েতগামী জাজিরা এয়ারলাইন্স বাংলাদেশ (ঢাকা) থেকে যাত্রী নিয়ে সৌদি আরবের দাম্মাম অথবা আল কাইসুমাহ বিমানবন্দর হয়ে কুয়েতে যাবে । জাজিরা এয়ারলাইন্স তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সৌদি থেকে সড়ক পথে বাসে করে বাংলাতেশেরে যাত্রীতের কুয়েতে পৌঁছে দিবে।
এই ক্ষেত্রে যাত্রীদের কুয়েতের বৈধ রেসিডেন্স কার্ড (Visa ) বা ভিসার প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখা বাধ্যতামূলক। জিসিসি (GCC) বাসিন্দাদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুযোগ থাকতে পারে।