April 25, 2026, 3:17 am
শিরোনাম:
রায়পু‌রে ৯৭ পিছ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী “আবদুল মান্নান” আটক লক্ষ্মীপু‌রে পিকআপ ভ‌্যান-‌মোটরসাইকেল সংঘ‌র্ষে ফরহাদ না‌মে এক যুবক নিহত বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা কোন ভাড়া কত হলো চাঁদপু‌রে চোর‌কে নামাজ প‌ড়ি‌য়ে শুধরা‌নোর সু‌যোগ দি‌লো মাদ্রাসা কর্তৃপক্ষ লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ যুক্তরাষ্ট্র-ইরান যু‌দ্ধের প্রভা‌বে ‌বিশ্ববাজা‌রে বে‌ড়ে‌ছে কন্ড‌মের চা‌হিদা এবং দাম চিকিৎসক সংকটে অচল হ‌য়ে প‌ড়ে‌ছে রায়পুরের দু’টি উপ-স্বাস্থ্য কেন্দ্ৰ মালয়েশিয়ায় ১৪ প্রবাসী শ্রমিকের বেতন হ‌তি‌য়ে নি‌য়ে লাপাত্ত‌া সুপারভাইজার রায়পুর কেরোয়া মোল্লারহাটে ঝুঁকিপূর্ণ সেতু! আতংকে এলাকাবাসী রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ‎

Reporter Name

‎ 
‎আবু মুসা মোহন:- :-টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ৪ জন দগ্ধ
‎গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে সেমি-পাকা টিনশেড একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের সময় কেমিক্যাল বিস্ফোরণে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ও তিন জন ফায়ার ফাইটারসহ মোট চারজন সদস্য দগ্ধ হয়েছেন। এছাড়া একজন নিখোঁজ রয়েছেন।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতির ভয়াবহতা বাড়লে আরও চারটি ইউনিট যোগ করা হয়। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গোডাউনে থাকা কেমিক্যালে বিস্ফোরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর সময় এই বিস্ফোরণেই চারজন সদস্য দগ্ধ হন। দগ্ধদের মধ্যে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা রয়েছেন। এছাড়া একজন সদস্য নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

‎ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা