October 23, 2026, 7:45 pm
শিরোনাম:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

দারিদ্র্য বিমোচনে যাকাতভিত্তিক অর্থনীতির কোনো বিকল্প নেই: ড. মুহাম্মদ রেজাউল করিম

Reporter Name

অনলাইন ডেস্ক:
​বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্লবী থানা উত্তরের উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, “ইসলামী অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো যাকাত। কেবল দান-খয়রাত নয়, বরং একটি সুসংগঠিত যাকাত ব্যবস্থা দারিদ্র্য বিমোচনে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। যদি সঠিকভাবে যাকাত আদায় ও বণ্টন করা হয়, তবে সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব কর্নেল (অব.) আব্দুল বাতেন। তিনি বলেন, “সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ অপরিহার্য। যাকাতের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে শিক্ষা ইসলাম আমাদের দিয়েছে, তা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে চর্চা করা প্রয়োজন।”

​অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং যাকাতভিত্তিক সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা