June 8, 2026, 5:00 am
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

নোয়াখালীতে ছাত্রদল কর্মীকে কু‌পি‌য়ে‌ যখম ক‌রে‌ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

Reporter Name

ডেস্ক নিউজ:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (৭ মার্চ) সন্ধ্যার পর কড়িহাটি বাজারে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় মো ফয়সাল নামের ওই ছাত্রদল কর্মী তার ফেসবুকে লাইভে এসে একথা জানান।

লাইভে ফয়সালকে বলতে শোনা যায়, আমি ছাত্রদল করি, ৫ আগস্টের আগ থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করি। আমি আজ ঢাকা থেকে বাড়িতে আসি, বাজারে ইফতার করার পরে আওয়ামী লীগের লোকজন আমার উপর অতর্কিত হামলা চালিয়েছে।

তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে হাত, মাথা, পিঠসহ বিভিন্ন জায়গায় কুপিয়েছে। পাশাপাশি তার দোকান ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন। 

এ ঘটনার পর তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগের লোকজন অতর্কিত এই হামলা করেছে।  আমি এই হামলার  মাহবুব উদ্দিন খোকন এমপির কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। 

 চাটখিল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মারামারির খবর পেয়েছি, তাদেরকে থানার আসতে পরামর্শ দেয়া হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা