April 21, 2026, 9:13 pm
শিরোনাম:
রায়পুরে ফুটপাত দখল ও মূল্য তালিকা না থাকায় মোবাইল কোর্ট, জরিমানা ৯ হাজার টাকা ‎ রায়পুর চরপাতা থে‌কে গাঁজা ও ইয়াবাসহ ২ জন‌ গ্রেফতার কমলনগরে অটোরিক্সাসহ চোর চক্রের ৪(চার) সদস্য গ্রেফতার। রায়পুরে ইঞ্জিনিয়ার ছাড়াই সিসি ঢালাইয়ের কাজ: উর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি কামনা আজ থেকে সারা দেশে শিশু‌দের হামের টিকা ‌দেওয়া হ‌বে তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

ব‌রিশাল মুস‌ল্লি‌দের নি‌য়ে চর‌মোনাইর মাহ‌ফি‌লে যাওয়া নোঙ্গর করা লঞ্চ ডু‌বি

Reporter Name

বরিশাল সদর উপজেলার চরমোনাইতে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলে মুসল্লি নিয়ে আসা একটি একতলা লঞ্চ ডুবে গেছে। নোঙর করে রাখা ‘এমভি মানিক-৪’ নামের লঞ্চটি কীর্তনখোলা নদীর ভাটার টানে পানি কমে যাওয়ায় কাত হয়ে ডুবে যায়।বুধবার (১ মার্চ) দুপুরে চরমোনাই মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে লঞ্চটি তখন যাত্রীবিহীন থাকায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে লঞ্চটি চরমোনাই মাহফিলে আসে। রাতে জোয়ারের সময় লঞ্চটি নোঙর করার পর এর একাংশ তীরের বালুর বস্তার ওপর উঠে যায়।দুপুরে ভাটা শুরু হলে পানি কমে যাওয়ায় ভারসাম্য হারিয়ে লঞ্চটি একপর্যায়ে কাত হয়ে নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত লঞ্চটি এরই মধ্যে শনাক্ত করা হয়েছে। তবে পুনরায় জোয়ার চলে আসায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটছে। দ্রুতই উদ্ধার কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, লঞ্চটি তীরে নোঙর করা ছিল। ভাটার টানে এর পেছনের অংশ হেলে গিয়ে পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী ছিল না। তাই এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ মেলেনি।চরমোনাই মাহফিল বাস্তবায়ন কমিটির মিডিয়া সমন্বয়ক কে এম শরিয়াতুল্লাহ বলেন, লঞ্চডুবির ঘটনায় কেউ হতাহত না হলেও এতে থাকা মুসল্লিদের বেশ কিছু মালামাল ও প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা