আবু মুসা মোহন : বান্দরবানের হলুদিয়া থেকে টংগাবতী যাওয়ার পথে ভাগ্যকুল ব্রিজের গোড়া ধসে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত মেরামতের জন্য কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।