August 27, 2026, 11:44 pm
শিরোনাম:
রায়পুরে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান লক্ষ্মীপুরে ফুটপাত দখল: জেলা প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

মানবতার পুলিশ অফিসার: রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া

Reporter Name

প্রদীপ কুমার রায়:
রাত তখন গভীর। চারপাশ যখন নিস্তব্ধতার আঁধারে ঢেকে গেছে, ঠিক তখনই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া। সোমবার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজন হয়। খবর পেয়ে দ্বিধাহীনভাবে হাসপাতালে ছুটে যান তিনি এবং রক্ত দান করে জীবন বাঁচানোর অসাধারণ নজির গড়ে তোলেন।

এমন সময়োপযোগী উদ্যোগে মুগ্ধ হয়েছেন স্থানীয় মানুষসহ সচেতন মহল। একজন পুলিশ অফিসারের দায়িত্ব সীমাবদ্ধ থাকে শুধু আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে, কিন্তু তার বাইরেও একজন মানুষ কতটা মানবিক হতে পারেন—তার অনন্য প্রমাণ রাখলেন ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া।

রায়পুরে যোগদানের পর থেকেই ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া শুধু মব নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলার উন্নয়নেই সাফল্য দেখাননি, বরং তিনি নিজ উদ্যোগে নানা সামাজিক সচেতনতা তৈরিতে এগিয়ে এসেছেন। স্কুল-কলেজে সচেতনতামূলক আলোচনা, মাদকবিরোধী প্রচার, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানো—সবকিছুতেই তিনি যেন একজন অভিভাবকের মতো ভূমিকা পালন করছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের যে আস্থার ঘাটতি ছিল, সেটি দূর করতে তিনি নিরলসভাবে কাজ করছেন। তার আন্তরিকতা, সহজ-সরল ব্যবহার এবং মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মানসিকতা তাকে রায়পুরবাসীর কাছে এক ভরসার নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এক কথায়, ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া আজ শুধু একজন পুলিশ অফিসার নন—তিনি হয়ে উঠেছেন “মানবতার পুলিশ অফিসার”।

আমি ব্যক্তিগতভাবে ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া স্যারের প্রতি গভীর আস্থা রাখি। তার সঙ্গে আমার সম্পর্ক উষ্ণ ও মধুর। তাকে আমি শুধু একজন কর্মকর্তা নয়, একজন অভিভাবক, একজন সত্যিকারের মানবিক মানুষ হিসেবে দেখি। তার প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে দায়িত্ববোধ, সততা আর মানবপ্রেম।

রায়পুরের সাধারণ মানুষসহ আমিও আন্তরিকভাবে কামনা করি, ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া মহোদয়ের উত্তরোত্তর সমৃদ্ধি হোক। তিনি যেন দ্রুত পদোন্নতি লাভ করে আরও বৃহৎ পরিসরে মানুষের সেবা করার সুযোগ পান। সর্বোপরি, তিনি যেন সবসময় সুস্থ থাকেন এবং রায়পুরবাসীর পাশে থেকে মানবতার আলো ছড়িয়ে যেতে পারেন।

আজকের এ সময়ে যখন সমাজে মানবিকতার সংকট প্রকট, তখন একজন পুলিশ অফিসারের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রেরণার দৃষ্টান্ত। তাই আমরা সকলে দোয়া করি—ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া স্যার যেন দীর্ঘদিন সুস্থ থেকে রায়পুরসহ দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা