বিশেষ প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর ৬ নং কেরোয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়, মধ্যে কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্ব কেরোয়া পোস্ট অফিসে জনসাধারণের চলাচলের রাস্তার বেহাল অবস্থা। প্রায় ৩০০ মিটার রাস্তার মধ্যে ২৭০ মিটার রাস্তা পাকা করন করা হয়, বাকি ৩০ মিটার রাস্তার উপর দোকান।
সাবেক এমপি, লক্ষ্মীপুর জেলার ডিসি মহোদয়, উপজেলার চেয়ারম্যান, এবং উপজেলা নির্বাহী অফিসার বারবার নির্দেশ দেওয়ার পরও দোকানের মালিক পক্ষ দোকান উচ্ছেদ করেনি। উক্ত দোকান রাস্তার উপরে থাকার কারনে বাকি ৩০ মিটার রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে না। তাই উর্ধতন কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে উক্ত রাস্তা সংস্কার করে জনগনের চলাচলের উপযোগী করে তোলা হয়।