আবু মুসা মোহন: রায়পুর উপজেলার ৩ নং চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বি,এন,পির সভাপতি নির্বাচনে আলোচনায় এসেছেন সাবেক মেম্বার বাবুল হোসেন। জনসেবা মূলক কাজে তার সক্রিয় ভূমিকা ও অতীতের অভিজ্ঞতার কারণে স্থানীয়দের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বাবুল হোসেন একজন সৎ, নির্ভরযোগ্য ও অভিজ্ঞ ব্যক্তি। তিনি আগেও এলাকার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেকেই মনে করছেন, তিনি সভাপতি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের ধারা আরও উন্নত হবে।