October 18, 2026, 11:32 pm
শিরোনাম:
রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ রায়পুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রায়পুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় রায়পুরে মোবাইল বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের উদ্যোগে ৩৯তম অনুদান প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমের আওতায় এলাকার অসহায় সামসি বেগমের চোখের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। তিনি কাজল মোল্লার বাড়ির বাসিন্দা।
সংগঠনটির এ মানবিক উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করছে।
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা দেলোয়ার হোসেন পাটোয়ারী, জহির হাজারী ও শরিফ হোসেন বাপ্পি। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য মুরুব্বিরা।
এ মানবিক কার্যক্রম বাস্তবায়নে আর্থিক সহযোগিতা এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পাশাপাশি সামসি বেগমের চোখের চিকিৎসার মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করা হয় এবং মহান আল্লাহর কাছে সকলের দান ও সহযোগিতা কবুলের প্রার্থনা জানানো হয়।
সংগঠনটির প্রত্যাশা—মানবতার কল্যাণে সবাই এগিয়ে আসবেন এবং সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে একটি সুন্দর ও মানবিক সমাজ।
স্লোগান: এসো মানবতার কল্যাণে কাজ করি, সুন্দর সমাজ গড়ি। সাদাকাহ হোক জীবনের সেরা অভ্যাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা