July 7, 2026, 5:29 am
শিরোনাম:
রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎ রায়পুরে ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু রায়পুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রায়পুরে সিফাত পেল ১ লাখ টাকা, শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরের চার খুনে রহস্যের জট কাটেনি! চার দিনেও মেলেনি হত্যার মোটিভ! রায়পুরে বামনি–কবিরহাট–রবিদাস সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ চারটি কবর, নিঃসঙ্গ কিশোরকে তাড়া করে ফিরছে সেই রক্তাক্ত সকাল
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পু‌রে অটোচালক রাজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর অটোচালক রাজিব (১৮) হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল ওরফে গিয়াসউদ্দিন গেসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি রায়পুর থানা হেফাজ‌তে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রধান আসামি গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে জড়ো হন নিহত রাজিবের স্বজন ও এলাকাবাসী। তারা বিক্ষোভ করে গেসুসহ ঘটনার সঙ্গে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার অটোচালক মোস্তফার ছেলে রাজিব গত শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত প্রায় ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পরদিন শনিবার (২ মে) দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশে একটি বাগান থেকে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথায় একাধিক আঘাতের চিহ্ন ছিল।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, চাঁদপুর সদর এলাকা থেকে গেসুকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত কর্মকর্তা হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা