October 25, 2026, 8:41 am
শিরোনাম:
রায়পুরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিএনপি নেতা ও কলেজ ছাত্রের আত্মহত্যা

Reporter Name

প্রদীপ কুমার রায়, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) নামে এক বিএনপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, সোমবার রাতে রায়পুর থানার সংলগ্ন মাস্টারপাড়া এলাকার ভাড়াবাসা থেকে জয়ন্ত পাল (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জয়ন্ত পাল চাঁদপুরের ফরিদগঞ্জের পাইকপাড়া গ্রামের পাল বাড়ীর কিশোর পালের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা রায়পুর শহরে আগরবাতির ভ্রাম্যমান ব্যবসায়ী।

নিহত বিএনপি নেতা পারিবারিক হতাশা থেকে সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়েছে। এর আগে ইউসুফ ইউসুফ আলী বুলু রাড়ী ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’ এলাকার লোকজন জানান, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এ নিয়ে পারিবারিকভাবে সালিশ বৈঠকও হয়। এতে হতাশা থেকে ইউসুফ সোমবার রাতে আত্মহত্যা করেন।

উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে দেখতে এসেছি। কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। রাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে এ ঘটনা ঘটান।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, সোমবার রাতে পৃথক বিএনপি নেতা ও কলেজ ছাত্রের আত্নহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। দোকান মালিকের কিছু টাকা নিয়ে মায়ের বকুনি খেয়ে কলেজ ছাত্র এবং পরকীয়ার জের ধরে বিএনপি নেতার আত্মহত্যার ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা