October 26, 2026, 9:50 pm
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিজয় দিবস উপলক্ষে প্রাইমারি টিচার্স স্টল পিঠাঘরে বাহারি পিঠার আয়োজন ‎

Reporter Name

‎আবু মুসা মোহন;-মহান বিজয় দিবস উপলক্ষে
‎ লক্ষ্মীপুরের রায়পুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার   উদ্যোগে ব্যতিক্রমধর্মী পিঠার আয়োজন করা হয়েছে। রায়পুর প্রাইমারি টিচার্স স্টল পিঠাঘরে দেশীয় ঐতিহ্যবাহী নানা রকম পিঠার সমাহার দেখা যায়।
‎
‎এই স্টলে পাটিসাপটা, দুধ চিতইসহ বিভিন্ন ধরনের মুখরোচক পিঠা পরিবেশন করা হয়। বিজয় দিবসের আনন্দকে আরও রঙিন করতে  এই আয়োজন দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
‎
‎আয়োজকরা জানান, বিজয় দিবসের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বাঙালির ঐতিহ্য ধরে রাখতেই এই পিঠাঘরের আয়োজন। সকাল থেকে বিকেল পর্যন্ত স্টলটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
‎
‎স্থানীয়রা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন জাতীয় দিবসের গুরুত্ব বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতিও জোরদার করে।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা