August 26, 2026, 3:01 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর জখম

Reporter Name

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর জখম হয়েছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টার সময় এ ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে পাঠানো হয়েছে।

আহত নিশা (১২) পঞ্চম ও রাফসি আহসান (১০) তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। নিশা ওই এলাকার বকসি বাড়ির খোকা সিকদার ও রাফসি একই বাড়ির মোঃ রনির মেয়ে।

বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে অসাবধানতা বশতঃ পল্লী বিদ্যুতের খোলা লাইনে লেগে এ দূর্ঘটনা ঘটে।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদা আক্তার মিতু বলেন, ‘শিশু দুজনের শরীরের বিভিন্ন অংশ বিশেষ করে হাতে গুরুতর জখম হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে।’

পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ছাদে সব সময় তালা দেওয়া থাকে। আজকে কে বা কারা তালা খুলেছে তা আমরা জানি না। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের সঞ্চালনা তারটি গেছে। ঘটনার সময় চিৎকার শুনে গিয়ে তাদেরকে আমরা উদ্ধার করি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা