October 19, 2026, 10:52 pm
শিরোনাম:
রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুরের রায়পুরে বিরিয়ানির দোকানের কেবিনে অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০ হাজার টাকা ও একটি বৈদ্যুতিক শর্ট মেশিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা কার্যক্রম ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে দায়িত্ব পালনকালে রায়পুর বাজারের হাজি বিরানী হাউজের একটি কেবিনে অভিযান চালায় ডিবির একটি দল।
এ সময় সেখান থেকে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ১০ হাজার টাকা এবং ‘মেইড ইন ইউএসএ’ লেখা একটি কালো রঙের ডাইরেক্ট কারেন্ট শর্ট মেশিন উদ্ধার করা হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রায়পুর উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের পূর্ব কেরোয়া এলাকার রাজু (২৭), মধ্য কেরোয়া এলাকার আনিছুর রহমান (৩৩) এবং একই এলাকার তুহিন মিঝি (৩৮)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা