June 19, 2026, 1:09 pm
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করলেন ইউএনও ইমরান খান

Reporter Name

প্রদীপ কুমার রায়:
আজ রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান স্যার উপজেলা কমপ্লেক্স এলাকায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আদর্শ শিশু নিকেতন স্কুলের কোমলমতি শিশুদের ফুল দিয়ে ২০২৫ শিক্ষা বর্ষে অভিনন্দন জানান।

এসময় তিনি প্রত্যেক ক্লাসের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করা মেধাবীদের পুরস্কৃত করেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণ উচ্ছ্বাসিত হয়ে স্যারের উষ্ণ অভিনন্দনকে প্রাণভরে উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাঈনুল ইসলাম, প্রিন্সিপাল আবুল কালাম, শিক্ষক মো: ফিরোজ আলম, রাজন বেপারী, আবুল কাসেম খোকা প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খান বলেন, উপজেলার দেড় শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটিতে এভাবে প্রত্যেক শ্রেণির সেরা তিন শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। বছরের শুরুতেই শিশুদের অনুপ্রেরণা দিতেই মুলত এ উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা