October 20, 2026, 1:21 am
শিরোনাম:
রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার রায়পুর পৌর ১ নম্বর ওয়ার্ড যুব সংগঠনের ৩৯তম অনুদান প্রদান সম্পন্ন রায়পুরে বরই ফুলের অপরূপ সৌন্দর্যে প্রকৃতি সেজেছে নবরূপে, বাড়তি আয়ের স্বপ্ন দেখ‌ছেন কৃষক রায়পুরে পূজামণ্ডপে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু! রায়পুরে পূজামণ্ডপে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হুতিদের, আলোচনায় বসতে দুই শর্ত মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর লক্ষ্মীপুর শহরের যানজট নিরসনে কমিউনিটি ট্রাফিক পুলিশ নিয়োগ, পোশাক বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

আবুমুসা মোহন

আবু মুসা মোহন:-লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আজ শনিবার সকাল ১০ ঘটিকায়  শুভ উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানা মোড় হতে খেজুরতলা পর্যন্ত ড্রেন, ফুটপাথ ও স্ট্রিট লাইটসহ আর.সি.সি রাস্তা নির্মাণ কাজ এবং খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা নদীমা পর্যন্ত রাস্তা প্রশস্তকরণসহ বিটুমিনাস কার্পেটিং রাস্তা উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মোঃ আবুল খায়ের ভূঁইয়া।
‎এ সময় তিনি বলেন, এই উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর চলাচলে সুবিধা বাড়বে, যানজট কমবে এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
‎উক্ত প্রকল্পটি তত্ত্বাবধান করছেন মেহেদী হাসান কাউছার, প্রশাসক, রায়পুর পৌরসভা। সংশ্লিষ্টরা জানান, কাজ সম্পন্ন হলে এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন। এই সময় উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ শাহিন ভূঁইয়া  রায়পুর উপজেলা বিএনপি’র সভাপতি নাজমুল ইসলাম মিঠু,  সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপি  সভাপতি এ বি এম জিলানী,সাধারণ সম্পাদক  লিটন,সাংগঠনিক সম্পাদক  আনিস, যুবদল নেতা আরমান সহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা