June 7, 2026, 9:58 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

রায়পুরে ৫০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Reporter Name

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. রাকিবব হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার (১৮ জানুয়ারি ) রাতে পৌরসভার কাঞ্চনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ রমজান আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুর পৌরসভার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে ভূইয়া বাড়ির মসজিদের পাশের পুকুর ঘাটলা থেকে রাকিবকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার হওয়া রাকিব হোসেন রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব দেনায়েতপুর এলাকার (জিনের মসজিদ বাড়ি) মৃত আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহাদাত হোসেন টিটু জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা