May 1, 2026, 11:55 pm
শিরোনাম:
রায়পুরে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎রায়পুরের জেলের গলাকাটা মরদেহ বরিশালের হিজলাতে উদ্ধার

Reporter Name

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক জেলের গলাকাটা মরদেহ বরিশালের হিজলা উপজেলায় উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহত যুবকের নাম মো. আমির হোসেন।
‎মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল  সাড়ে ৫ টার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের ভায়ের চর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

‎নিহত আমির হোসেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা। তিনি কৃষক শপন হাওলাদারের বড় ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।

‎স্থানীয় চান্দারখাল এলাকার মাছ ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে আমির মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে  আনুমানিক সাড়ে ১০ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, আমিরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
‎পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত আমিরের পরিবার ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

‎হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন রাত সাড়ে ১১ টার দিকে জানান, আমির হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা