আবু মুসা মোহন:- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকায় সেনাবাহিনীর পরিচয় দেওয়া দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় আটক করেছে স্থানীয় জনগণ। পরে তাকে রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিলেন। বিষয়টি এলাকাবাসী সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। তিনি সত্যিই সেনাবাহিনীর সদস্য কি না, তা যাচাইসহ ঘটনার বিষয়ে তদন্ত করছে পুলিশ।