June 7, 2026, 1:40 pm
শিরোনাম:
রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‎রায়পুরে কিল-ঘুষিতে বৃদ্ধের মৃত্যু
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুর–মজু চৌধুরীর হাট সড়কের কিছু অংশে বেহাল অবস্থা, ভোগান্তিতে পথচারীরা ‎

Reporter Name

‎আবু মুসা মোহন:-লক্ষ্মীপুর থেকে মজু চৌধুরীর হাট পর্যন্ত সড়কটি জেলার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। পুরো সড়কটি বেশিরভাগ জায়গায় সচল থাকলেও বস্তা ব্রিজের গোড়ার অংশে সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে।

‎স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচের অংশে পিচ উঠে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এতে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চালক ও যাত্রীরা। বৃষ্টি হলে সেই গর্তে পানি জমে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

‎এলাকার বাসিন্দারা দ্রুত ওই অংশে সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, “পুরো রাস্তা ভালো, শুধু ব্রিজের গোড়ার জায়গাটুকু ঠিক করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”

‎জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা