April 30, 2026, 9:52 pm
শিরোনাম:
বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় রায়পুরে তিন সন্তানসহ স্ত্রীকে ঘর থেকে বের করে তালা, তিন দিন ধরে খোলা আকাশের নিচে জীবীত ফেরা হ‌লো না দে‌শে ওমান প্রবাসী বেলালের! মারা গে‌লেন এয়ার‌পো‌র্টেই রায়পুরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নতুন কুঁড়ি স্পোর্টস: রায়পুরে খেলোয়াড় বাছাই সম্পন্ন, জেলা পর্যায়ে তালিকা (প্রেরণ) পরীক্ষা‌কে‌ন্দ্রে তীব্র গ‌র‌মে নি‌র্বিঘ্নে পরীক্ষা দেওয়ার জন‌্য ৮‌টি ফ‌্যা‌ন উপহার দেন রায়পুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা: ২ বৌদ্ধ ভিক্ষুসহ নিহত ৩ রায়পুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী রায়পুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দক্ষ কৃষকই হবে আগামীর সফল উদ্যোক্তা : কৃষিবিদ জহির আহমেদ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে ইটভাটায় ২ শ্রমি‌কের নির্মম মৃত‌্য!

Reporter Name

ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুর সদরের সুতারগ‌োপ্ট‌া নামক এলাকায় ইটভাটায় বিদ্যুৎস্প‌ৃ‌ষ্টে ২ শ্রমি‌কের নির্মম মৃত‌্যু হ‌য়ে‌ছে।

ঘটনা‌টি ঘ‌টে বৃহস্প‌তিবার ০২ এপ্রিল দুপু‌রের দি‌কে এন‌বি‌সি ব্রিকস নামক ইটভাটায়।

স্থানীয় সূত্রে জানা যায় , প্রতিদিনের মতো আজ সকালেও শ্রমিকরা ইটভাটায় কাজ করছিলেন। দুপুরে কাজ শেষে টিনের তৈরি একটি ঘরে বিশ্রাম নেন। এসময় অসাবধানতাবশত ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়লে তাঁরা মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট‌ে আহত হ‌য়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। ঘটনারসময় অন্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা