April 19, 2026, 10:35 pm
শিরোনাম:
তে‌লের পর বাড়লো গ‌্যা‌সের দাম! লক্ষ্মীপুর রামগতি‌তে বিশেষ অভিযানে২৪ ড্রাম অবৈধ জালানি তেল জব্দ! গ্রেফতর ১ জন শত বছরের মীরগঞ্জ বাজার দেউলিয়ার পথে: মসজিদের জমি রক্ষায় ফুঁসে উঠেছে এলাকাবাসী রায়পুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য রায়পু‌রে ইয়বা এবং গাঁজাসহ ৪ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার হরমুজ প্রণা‌লী ফের বন্ধ ক‌রে দি‌লো ইরান রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দিনমজুর মহারাজ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লক্ষ্মীপুর রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ! ২০ হাজার টাকা জ‌রিমানা রায়পুরে মাদকের ভয়াল থাবা: প্রশাসনের নীরবতা নাকি ‘আইওয়াশ’? লক্ষ্মীপুর রামগতিতে ৮২ পিছ ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে এইচপিভি টিকা নিয়ে ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি

প্রদীপ কুমার রায়

প্রদীপ কুমার রায়:

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা নিয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার দুপুরে এসব শিক্ষার্থীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, সকাল থেকে ওই মাদ্রাসায় টিকা নিচ্ছে শিক্ষার্থীরা। অসুস্থ শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা যায়। তবে আতঙ্কিত হওয়ার কিছুই নেই বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. আহম্মেদ কবীর। তিনি বলেন, ‘টিকা নেওয়ার পর শিক্ষার্থীরা নার্ভাস হয়ে এমন অসুস্থ হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

মাদ্রাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হচ্ছিল। টিকা দেওয়ার আধাঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ২০ ছাত্রীর বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিক তাদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ২৪ অক্টোবর থেকে জেলার ৫টি উপজেলার ১ হাজার ৬৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১ লাখ ১২ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে এই টিকা।

শিক্ষার্থীরা জানায়, টিকা দেওয়ার পর বমি বমি ভাব ও মাথা ঘুরে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পুরো শরীর ঝিম ঝিম ও শ্বাস-প্রশ্বাস শুরু হয়। এখন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বলে অনেকেই জানায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, ‘অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা