October 1, 2026, 10:27 pm
শিরোনাম:
জাতীয় পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা সম্পাদক নির্বাচিত প্রদীপ কুমার রায়কে রায়পুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা রায়পুরে তীব্র যানজটে অতিষ্ঠ জনজীবন রায়পুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত রায়পুরে ক্যান্সার আক্রান্ত নারী ও ছেলেকে মারধরের অভিযোগ রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ওপর সিলিং ফ্যান ধসে পড়ল লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২ মশার অত্যাচারে অতিষ্ঠ রায়পুরবাসী, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি রায়পুরে সাংবাদিকের বাড়ির চলাচলের রাস্তা বন্ধের চেষ্টা দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রায়পুরে হুইলচেয়ার ও আর্থিক সহায়তা পেল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও রফিকউল্ল্যা কিশোর গ্যাংবিরোধী অভিযানে রায়পুরে আটক ৪৪
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ১৮২

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার ছয়টি থানা ও ডিবি পুলিশের পৃথক টিমের সমন্বয়ে কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার অভিযানে মোট ১৮২ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোকে অভিযানের আওতায় নেওয়া হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে সদর থানায় ৬০ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২৪ জন, রামগতিতে ১৩ জন, কমলনগরে ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে জেলাজুড়ে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা