June 8, 2026, 9:36 am
শিরোনাম:
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে জমির বি‌রো‌ধের জে‌রে প্রতিপ‌ক্ষের হামলায় ১ জন নিহত

Reporter Name

ডেস্ক নিউজ:
লক্ষ্মীপুর জেলার রামগ‌ঞ্জে জমির বি‌রো‌ধের জে‌রে প্রতিপ‌ক্ষের হামলায় ১ জন নিহত হ‌য়ে‌ছে। সোমবার ২৩ মার্চ আনুমা‌নিক সকাল ১১ টায় ৯নং ভোলাকোট ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
দীর্ঘ ১০ বছর যাবৎ তাজুল ইসলা‌মের প‌রিবা‌রের (স্ত্রী-ফা‌তেমার) সা‌থে জ‌মি নি‌য়ে বি‌রোধ চল‌ছি‌লো তারই ভায়রা নুরইসলাম‌দের সা‌থে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাজুল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম তার পৈত্রিক সূত্রে পাওয়া ৭ শতাংশ জমির মালিকানা বুঝে নিতে ভোলাকোট ইউনিয়নের তোরাব মিজি বাড়িতে যান। এ সময় তার ভায়রা নুর ইসলাম ও তার দুই ছেলে মাহফুজ ও শুক্কুরসহ একই বাড়ির আরও কয়েকজন মিলে তাদের ওপর হামলা চালায়। এতে তাজুল ইসলাম (৬০) গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তাজুল ইসলাম রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের সাজিবাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় একজন কাঠ মেস্ত্রী ছিলেন।

পাশের বাড়ির বাসিন্দা মনির হোসেন জানান, জমি নিয়ে উভয় প‌ক্ষের ম‌ধ্যে প্রায় ১০ বছর ধরে জেলা আদালতে মামলা চলমান রয়েছে।

ঘটনার পর নিহতের মরদেহ রামগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় থানা পু‌লিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা