September 9, 2026, 9:29 am
শিরোনাম:
রাজনৈতিকভাবে হেয় করতেই ষড়যন্ত্র’—সংবাদ সম্মেলনে বিএনপি, পরোয়ানা প্রত্যাহারের দাবি লক্ষ্মীপুরে মোবাইল কোর্ট অভিযানে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুরে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা রায়পুরে গভীর রাতে ঘরে চুরি করতে গিয়ে হাতেনাতে চোর আটক মাদকাসক্ত যুবকের আগুনে পুড়ল ১৭ পরিবারের স্বপ্ন মিটার বসার আগেই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল! জমি নিয়ে বিরোধের জেরে পুকুরে বিষ ঢেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ রায়পুরে আলমগীরের বিরুদ্ধে মানববন্ধন, মাদক ও অপকর্মের অভিযোগ লক্ষ্মীপুরে জামাল শন পাপড়ী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা রায়পুরে এখনো জ্বলছে লাকড়ির চুলা, ঐতিহ্য ধরে রেখেছে ‘বড় মিয়ার চায়ের দোকান’
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টে দুই প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা

দেশ দিগন্ত ডেস্ক নিউজ

লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নমানের ও অনুমোদনহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের অপরাধে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ কালি বাড়ি রোড এবং ৫ নম্বর ওয়ার্ডের শাখারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সমসেরাবাদ এলাকার রাজ কুমার চৌধুরী, বয়স ৪১ বছর, পিতা—মৃত আকুল চন্দ্র চৌধুরীকে অনুমোদনহীন ও নিম্নমানের ঘি সংরক্ষণ এবং বাজারজাতকরণের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়।
এছাড়া, লক্ষ্মীপুর পৌরসভার শাখারীপাড়া এলাকায় এস আর ব্রাদার্সের বিরুদ্ধে নিম্নমানের ও অনুমোদনহীন বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে অর্থদণ্ডের টাকা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ক্যাথয়াইপ্রু মারমা।
এ সময় সার্বিক সহযোগিতা করেন লক্ষ্মীপুরের নিরাপদ খাদ্য অফিসার জনাব সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হিল হাকিম, লক্ষ্মীপুর সদর-এর নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম এবং র‍্যাব-১১ ও এনএসআই-এর সদস্যবৃন্দ।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা