August 26, 2026, 5:49 pm
শিরোনাম:
রায়পুরের বাসাবাড়ি এলাকায় ভুয়া সেনাবাহিনী আটক, পুলিশের হেফাজতে রায়পুরে ৪০ বছর ধরে চা-পরাটার দোকান মিন্টুর লক্ষ্মীপুরে দুই করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা রায়পুরে ৮ বছর ধরে ছোলা-বুট বিক্রি করে সংসার চালান সোলেমান গাজী ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

লক্ষ্মীপু‌রে ১০০ পিছ ইয়াবাসহ একজন আটক

Reporter Name

নিজস্ব সংবাদ দাতা:

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম সদর থানাধীন ২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নন্দনপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় জলিল জমাদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত জহিরুল ইসলাম গঙ্গাপুর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় এবং আটক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা