October 25, 2026, 1:42 pm
শিরোনাম:
রায়পুরে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, রায়পুরে ৪ জেলের কারাদণ্ড পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মেঘনা নদীতে উদ্ধার ‎

Reporter Name

‎দেশ দিগন্ত ডেস্ক :-আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ও প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁও ও মুন্সীগঞ্জের গজারিয়ার সীমান্তবর্তী চর বলাকি সংলগ্ন নদী থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
‎
‎রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, মরদেহ শনাক্ত করা হয়েছে এবং মৃত্যুর কারণ অনুসন্ধান চলছে।
‎
‎গত বৃহস্পতিবার সকাল ১০টায় বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হলেও তিনি আর ফেরেননি। পরে রাতে রমনা থানায় নিখোঁজের জিডি করেন পরিবারের সদস্যরা।
‎
‎১৯৫৪ সালে জন্ম নেওয়া বিভুরঞ্জন সরকার দীর্ঘ সাংবাদিকতা জীবনে দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্র, সাপ্তাহিক মৃদুভাষণসহ বিভিন্ন জাতীয় দৈনিকে দায়িত্ব পালন করেছেন।
‎
‎তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা