বুধবরি ১৫এপ্রিল ২০২৬ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দিচ্ছে। এটি বিশ্ব বাণিজ্যে স্বস্তি ফিরিয়ে আনলেও, পরিস্থিতি এখনো ট্রাম্পের ঘোষিত একটি “ভঙ্গুর যুদ্ধবিরতি” (fragile truce) হিসেবেই গণ্য করা হচ্ছে।
ট্রাম্প দাবি করেছেন যে, তার কূটনৈতিক তৎপরতায় ইরান প্রণালীটি খুলে দিতে রাজি হয়েছে । চীন থেকে ইরানে সমরাস্ত্র সরবরাহ না করার শর্তে এই সমঝোতা হয়েছে বলে জানা গেছে । এর আগে ইরান জানিয়েছিল যে, যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নিলে বা যুদ্ধবিরতি কার্যকর হলে তারা পথটি খুলে দেবে। যদিও খোলার ঘোষণা এসেছে এই পথ দিয়ে যাতায়াত সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর তত্ত্বাবধানে পরিচালিত হবে । এর আগে গত 8 এপ্রিল ২০২৬ একটি অস্থিতিশীল পরিস্থিতির পর এই রুটে জাহাজের চলাচল বন্ধ বা সীমিত ছিল।