June 24, 2026, 9:50 pm
শিরোনাম:
রায়পুরে পল্লীমঙ্গল কর্মসূচির বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

হানিফ সংকেতের জন‌প্রিয় অনুষ্ঠান‘ইত্যাদি’ ঈদের ২য় দিন

Reporter Name

ডেস্ক নিউজ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ইত্যাদি: ২০২৬ সালে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে ২১শে মার্চ (শনিবার)। প্রথা অনুযায়ী, ‘ইত্যাদি’ ঈদের দ্বিতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হয়। সেই হিসেবে সম্ভাব্য তারিখ ২২শে মার্চ, ২০২৬ হ‌তে পা‌রে।
প্রতিবছরের মতো এবারও ঈদ আনন্দের সাথে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। ঈদ এলেই সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁদের প্রিয় এই অনুষ্ঠানটি দেখার জন্য। এবারের ঈদ ইত্যাদি ধারণ করা হয় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত নান্দনিক মঞ্চে।

বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে—‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। গত তিন দশক ধরেই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনে এই গানটি পরিবেশিত হচ্ছে। এবারের এই গানটি পরিবেশন করবেন ‘ঘর থেকেও যাদের ঘর নেই’—এমন মানুষেরা। ঘরহারা এই মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য এবারের গানে তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই বৃদ্ধ-বৃদ্ধা ও এতিম শিশুদের সঙ্গে দর্শকের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছিল।

এবারের ঈদের বিশেষ ইত্যাদির চমকপ্রদ সব বিষয়ের মধ্যে একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন; তাঁর সঙ্গে রয়েছেন জনপ্রিয় ছয় কণ্ঠতারকা—মনির খান, আগুন, রবি চৌধুরী, ফাহমিদা নবী, আঁখি আলমগীর ও প্রিয়াংকা গোপ। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, মূল সুর আলী আকবর রুপু এবং সংগীত পরিচালনায় উজ্জ্বল সিনহা। গানটির নির্মাণে বৈচিত্র্য আনার জন্য ছিল এস কে জাহিদের পরিচালনায় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর শৈল্পিক কোরিওগ্রাফি।

নিয়মিত ইত্যাদির তুলনায় ঈদের বিশেষ ইত্যাদির একটি বড় অংশজুড়েই থাকে বিভিন্ন ধরণের গান। গানগুলো বৈচিত্র্যময় ও চিত্তাকর্ষক করে তোলার জন্য ইত্যাদির বরেণ্য নির্মাতা হানিফ সংকেত শিল্পী, কথা, সুর ও নির্মাণ নিয়ে বিশেষভাবে পরিকল্পনা করেন। এবারের ঈদে একটি ব্যতিক্রমধর্মী গান গেয়েছেন জনপ্রিয় সংগীত তারকা হাবিব ওয়াহিদ।

এবারের দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার দ্বৈতসংগীত—জনপ্রিয় চলচ্চিত্র তারকা শবনম বুবলী এবং সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই গানটির মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে চমৎকার গেয়েছেন তিনি।

ঈদের বিশেষ ইত্যাদির অন্যতম আকর্ষণ বাদ্যযন্ত্রের মূর্ছনায় মনোমুগ্ধকর নৃত্য। ইত্যাদির নাচ মানেই বর্ণাঢ্য আয়োজন ও ভিন্নমাত্রা। এবারও সেই নৃত্যে অংশগ্রহণ করেছেন দুই জনপ্রিয় অভিনয় তারকা—তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাঁদের সঙ্গে একদল নৃত্যশিল্পীর অসাধারণ নৃত্যছন্দ দর্শকদের বিস্মিত করবে।

ঈদ ইত্যাদির নান্দনিক ও মজার পর্বগুলোর মধ্যে একটি হচ্ছে মিউজিক্যাল ড্রামা। বিষয়ভিত্তিক তারকাবহুল মিউজিক্যাল ড্রামা ইত্যাদিতেই প্রথম শুরু করেন নির্মাতা হানিফ সংকেত। এবারের ঈদে কেনাকাটার সমস্যা নিয়ে তিনটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সারিকা সাবরিন, সজল নূর, কুসুম শিকদার, আরফান আহমেদ ও নাসির উদ্দিন খান। ইদানীং আমাদের চারপাশে নানা অনিয়ম চোখে পড়ে। বিশ্বাসের প্রতি এই অবিশ্বাস নিয়ে নির্মিত আর একটি মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী; বিক্রেতা হিসেবে আছেন ইকবাল হোসেন ও শাওন মজুমদার।

সমাজের চারিদিকে জালের মতো ছড়িয়ে থাকা মিথ্যা ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নৈতিকতা ও সামাজিক অবক্ষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। এতে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ এবং মডেল-অভিনেত্রী সাবিলা নূর।

ঈদ ইত্যাদির আরেকটি দর্শকপ্রিয় পর্ব ‘বিদেশিদের পর্ব’। প্রায় দুই যুগ ধরে এর মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ‘লোভী ও সুবিধাবাদী দ্বিমুখী স্বভাবের মানুষ’ নিয়ে এবারের পর্বেও থাকছে তাঁদের তুখোড় অভিনয়।

ঈদের বিশেষ ইত্যাদিতে দর্শক নির্বাচন প্রক্রিয়া থাকে ভিন্নরকম। এবারের অতিথি শক্তিমান অভিনেতা মোশাররফ করিম। তিনি তাৎক্ষণিকভাবে অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে। পর্বটি মঞ্চের সামনে উপস্থিত দর্শকরা অত্যন্ত উপভোগ করেন।

এছাড়াও রয়েছে ঈদকে ঘিরে সমসাময়িক বিভিন্ন বিষয়ের ওপর ডজনখানেক নাট্যাংশ। এতে অভিনয় করেছেন ইত্যাদির নিয়মিত অভিনয়শিল্পী ও দেশের শীর্ষস্থানীয় অভিনয় তারকারা।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা