July 12, 2026, 8:46 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

এনপিবি নিউজে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হলেন নুরউদ্দিন জাবেদ

Reporter Name

লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশের নতুন প্রজন্মের ডিজিটাল গণমাধ্যম এনপিবি নিউজের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলার পরিচিত সাংবাদিক নুরউদ্দিন জাবেদ।

শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর সিরডাপে আয়োজিত দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ‘মিট দ্য করেসপন্ডেন্ট’-এ সারাদেশের জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় রিপোর্টিং কর্মশালা এবং দ্বিতীয় পর্বে ছিল ‘মিট দ্য এডিটর’ সেশন, যেখানে সম্পাদক মো. আল হাদীর সঙ্গে প্রতিনিধিরা সম্পাদকীয় নীতিমালা ও মাঠপর্যায়ের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

বিশেষ অতিথি নাসির উদ্দিন এলান বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতাই দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাহী সম্পাদক চৌধুরি আব্দুল্লাহ আল ফারুক গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন সাংবাদিকতার পরিবেশের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে সম্পাদক মো. আল হাদী বলেন, মাঠপর্যায়ের প্রতিনিধিরাই এনপিবি নিউজের সবচেয়ে শক্তিশালী ভরসা।

অনুষ্ঠানে প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পান নুরউদ্দিন জাবেদ। তিনি এর আগে আলোকিত সকাল, দেশ রূপান্তর, ইত্তেফাক ও ডেইলি সানসহ দেশের শীর্ষ গণমাধ্যমে ডিজিটাল ও প্রিন্ট উভয় মাধ্যমে কাজ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা