November 22, 2026, 4:33 pm
শিরোনাম:
এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ কাল, বিকেল ৩টায় এমপি ফজলুল হকের পদত্যাগের খবর গুজব আওয়ামী লীগ ফিরতে চাইলে আবারও ‘আবাবিল’ আসবে: ডা. শফিকুর রহমান টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, ঘেরাওয়ের পর জানালা ভেঙে পালালেন তরুণী যুক্তরাষ্ট্রের শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের সুপারিশ স্বর্ণের বাজারে বড় ধস, ২২ ক্যারেটের ভরি এখন ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা রায়পুরে শীর্ষ জঙ্গি গ্রেপ্তার: দুই মাসের গোপন আস্তানায় কারা ছিল নেপথ্যের সহযোগী? ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবেন উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নতুন নির্দেশনা রায়পুরে ‘সবার আগে বাংলাদেশ’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রায়পুরে আমেনা আকবর ফাউন্ডেশনের উদ্যোগ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

এমপি ফজলুল হকের পদত্যাগের খবর গুজব

Reporter Name

দেশ দিগ
সংসদ সদস্য ফজলুল হক পদত্যাগ করেছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো পদত্যাগপত্র, সরকারি ঘোষণা কিংবা সংসদ সচিবালয়ের তথ্য পাওয়া যায়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও বিভ্রান্তির সৃষ্টি হয়। বিশেষ করে সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুকের পদত্যাগের খবর প্রকাশের পর আরও কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যের পদত্যাগের দাবি সামনে আসে।
তবে বিভিন্ন সংবাদমাধ্যমের অনুসন্ধানে এসব দাবির অধিকাংশের সত্যতা পাওয়া যায়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যের পদত্যাগের খবরকে গুজব বলে জানিয়েছেন।
ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে শেয়ার না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকা প্রয়োজন।
উল্লেখ্য, পদত্যাগের বিষয়ে কোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট সংসদ সদস্য, দলীয় সূত্র কিংবা জাতীয় সংসদ সচিবালয়ের বক্তব্য যাচাই করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা