June 10, 2026, 7:08 am
শিরোনাম:
রায়পুরে খাল উদ্ধার অভিযান: ৬১ স্থাপনা উচ্ছেদ, এবার কি মিলবে স্থায়ী সমাধান? লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. মোহাম্মদ হানিফ মুরাদ রায়পুরে মাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে রায়পুরে জনদুর্ভোগ নিরসনে মাঠে ইউএনও মেহেদী হাছান কাউছার নতুন প্রজন্মকে ফুটবল উপহার, মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা ছাত্রদল নেতা আব্দুল আল নোমানের রায়পুরে অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় যুব রেড ক্রিসেন্ট শিশু ফারাবি হত্যার বিচারের দাবিতে রায়পুরে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন রায়পুরে প্রতিবেশীর নির্যাতনে যমজ শিশু হত্যার বিচার দাবিতে মানববন্ধন রায়পুরে উৎসবমুখর পরিবেশে অ্যাডভোকেট রফিক উল্যাহ সোহাগের কনিষ্ঠ পুত্রের আকিকা সম্পন্ন রায়পুরে সপ্তর্ষি কালচারারএকাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

কাতারে রায়পুরের যুবকের আত্মহত্যা: পরিবারে শোকের ছায়া

Reporter Name

বি‌শেষ প্রতি‌নি‌ধিঃ
কাতারের ছানায়া শহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক প্রবাসী যুবক। নিহতের নাম ইকবাল হোসেন (৩৫)। তিনি রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী এলাকার আবুল খায়েরের ছেলে।

নিহতের ভাই ইমাম হোসেন জানান, বৃহস্পতিবার রাতে দেশে বসে তারা খবর পান, ইকবাল তার কর্মস্থলের রুমের বাথরুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহননের পথ বেছে নিলেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

পরিবার সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে কাতারে কর্মরত ছিলেন। তার এ আকস্মিক মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে শোকাহত হয়ে পড়েছে পুরো এলাকা।

নিহতের মরদেহ দেশে আনতে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য কাতারে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা