July 17, 2026, 8:57 am
শিরোনাম:
রায়পুরে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৪, গুরুতর আহত তরিকুল ইসলাম সজিব রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পশ্চিম কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সকল সম্মানিত সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অ‌ভিনন্দন রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা—এলাকাজুড়ে নানা প্রশ্ন রায়পুরে উপজেলা উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভা লক্ষ্মীপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৪ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্স না থাকায় দুই ফার্মেসিকে জরিমানা রায়পুরের ৩ নম্বর ইউনিয়নে খাল খননের ভেকুর কারণে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরম হায়দারগঞ্জে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিদ্যুতের পিলার স্থানান্তরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

চাঁদপুর চরভৈরবীতে লঞ্চ বন্ধ, যাত্রীদের চরম ভোগান্তি

Reporter Name

‎আবু মুসা মোহন,বিশেষ প্রতিনিধি:- চাঁদপুরের চরভৈরবী রুটে জনপ্রিয় লঞ্চ “আবে জমজম-১” টানা তিন দিন ধরে মাকিং না করে বন্ধ রয়েছে। এতে করে প্রতিদিন শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা লঞ্চঘাটে এসে লঞ্চ না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

‎ঘাটে আসা যাত্রীদের মধ্যে অনেকে অভিযোগ করে বলেন, জরুরি কাজের জন্য তারা চরভৈরবী রুটে আসেন, কিন্তু হঠাৎ লঞ্চ বন্ধ থাকায় তাদের বিকল্প পথে গন্তব্যে যেতে হচ্ছে, যা ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। কেউ কেউ আবার অতিরিক্ত খরচ বহন করতে না পেরে ঘাট থেকেই ফিরে যাচ্ছেন।

‎যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে এ রুটের যাত্রী পরিবহনে “আবে জমজম-১” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু হঠাৎ করে লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় নিত্যদিনের যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে।

‎যাত্রী ভুক্তভোগীরা দ্রুত লঞ্চটি চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, নিয়মিত তদারকির অভাব ও গাফিলতির কারণেই এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা