April 10, 2026, 10:07 pm
শিরোনাম:
ইরা‌নি মুদ্রায় ইরান‌কে টোল দি‌তে হবে হরমুজ প্রণালিতে শেরপুর-বগুড়া উপনির্বাচনে অনিয়মের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ হরমুজ প্রনা‌লি‌তে যুক্তরা‌ষ্ট্রের ২০ কো‌টি ডলা‌রের ড্রোন নি‌খোঁজ! আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা ‌হ‌য়ে‌ছে মাল‌য়ে‌শিয়ার শ্রমবাজার খোলার জন‌্য দুই দে‌শের গুরুত্বপূর্ণ বৈঠক হ‌য়ে‌ছে চু‌ক্তি ভঙ্গ করায় হরমুজপ্রনা‌লি পুনরায় বন্ধ করল ইরান সৌ‌দিতে সড়ক দুর্ঘটনায় ফ‌রিদগঞ্জের প্রবাসীর মর্মা‌ন্তিক মৃত‌্য! ওসমান হাদি হত্যার দুই আসামিকে ফেরত পাঠাতে সম্মত হ‌য়ে‌ছে ভারত রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে : শিক্ষামন্ত্রী রায়পুর পৌরসভা কর্তৃক এডিপির ৯টি প্রকল্পের উন্নয়ন কাজের স্বচ্ছ প্রক্রিয়ার লটারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

জসিম হত্যায় উত্তাল রায়পুর: হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জনতার মানববন্ধন

Reporter Name

প্রদীপ কুমার রায়:
লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত স্থানীয় নেতা জসিম উদ্দিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে ২নং উত্তর চরবংশী ইউনিয়নের খাশেরহাট সড়কে ঘণ্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় নিহতের পরিবার, স্বজন ও স্থানীয় শত শত মানুষ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তব্যে জসিমের বোন বলেন, “বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছে আমার ভাই। সে নিরপরাধ ছিল, তবু এখনো হত্যাকারীরা ধরা পড়েনি। আমরা বিচারের আশায় অপেক্ষা করছি।”

জসিমের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মোস্তফা গাজী, শামীম গাজী, ইমাম গাজী, সায়েম গাজী, শাহ আলী মোতাইত, আল-আমিন, মেহেদী গাজী ও সফিক রাড়ীসহ যারা হত্যার সঙ্গে সরাসরি জড়িত, তাদের এখনো গ্রেফতার করা হয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত গ্রেফতারের দাবি করি।”

নিহতের ছেলে দাবি করেন, “আমার বাবা কী অপরাধ করেছিলেন? আমি শুধু ন্যায়বিচার চাই।”
এ সময় জসিমের চাচাতো বোন বলেন, “জসিমের নিজের মাথা গোঁজার ঠাঁই ছিল না। এখন তার স্ত্রী ও চার সন্তান কোথায় যাবে? ফারুক কবিরাজ দীর্ঘদিন ধরে জসিমের চিকিৎসা ও সংসারের খরচ বহন করে এসেছেন। আমরা চাই, জসিমের পরিবারের স্থায়ী আবাসনের ব্যবস্থা করা হোক।”

উল্লেখ্য, গত ৮ এপ্রিল স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে সংঘর্ষে গুরুতর আহত হন জসিম উদ্দিন। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের তৎপরতা চলছে।”

জনগণের একটাই দাবি — জসিম হত্যার বিচার হোক, অপরাধীরা যেন আইনের ফাঁক গলে না বেরিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা