July 12, 2026, 9:42 am
শিরোনাম:
‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ রায়পুরে আজ পূজা উদযাপন পরিষদের সম্মেলন ঘিরে সনাতনীদের মাঝে সাজসাজ রব মাদক নিয়ন্ত্রণে সময়োপযোগী নতুন আইন প্রয়োজনঃ এমপি আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরে ৪০ পিস ইয়াবাসহ মাধবী রানী মন্ডল গ্রেফতার রায়পুরের ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর: যাত্রা শুরু করল ‘রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)’ রায়পুর উপজেলার ৯নং চর আবাবিল ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ মা‌য়ের ধর্ষক‌কে ৪ ভাই মি‌লে গলা কে‌টে হত‌্যা! অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন! ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা। ‎রায়পু‌রে দুই মা‌সে ৯ খুনঃ আতঙ্কে জনজীবন, উদ্বেগ আইনশৃঙ্খলা নিয়ে! ‎
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

দেশনেত্রীর রোগমুক্তি কামনায় ‎বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ‎

Reporter Name

‎আবু মুসা মোহন বিশেষ প্রতিনিধি:–সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানের উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়েছে হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও বিশেষ প্রার্থনা।

‎শনিবার (২৯ নভেম্বর ২০২৫) এ আয়োজন করেন ৩০০ নং বান্দরবান আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বান্দরবান জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী।
‎বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে এ সময় দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মন্ত্র উচ্চারণ ও শান্তি প্রার্থনা করা হয়।

‎প্রার্থনায় অংশ নেন স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ। তারা দেশনেত্রীর শারীরিক সুস্থতা ও জাতীয় জীবনে আবারও সক্রিয় অবদান রাখার কামনা করেন।

‎আয়োজক সাচিং প্রু জেরী বলেন,
‎দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য যেভাবে কাজ করেছেন—আজ আমরা তার সুস্থতা কামনায় সম্মিলিতভাবে প্রার্থনা করেছি। আল্লাহ ও পরম পবিত্র বুদ্ধের কাছে আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি।

‎মঙ্গল প্রদীপের আলোয় উজানীপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহার প্রার্থনার শুদ্ধ পরিবেশে এক অনন্য দৃশ্যের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা