October 23, 2026, 1:03 pm
শিরোনাম:
পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দে‌খি‌য়ে রায়পুর মেঘনায় চল‌ছে ইলিশ শিকার স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি, এক বছরের শিশুর মাথার ওপর অনিশ্চয়তার ছায়া সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ কমলনগরে মেঘনা নদীতে মৎস্য অভিযান, ৭ জেলের কারাদণ্ড দাম্মাম বিমানবন্দরে ফের হামলা, নিহত ১, আহত অন্তত ৮ বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই নতুন করে উদ্বেগ রায়পুরে হাসপাতালের ছাদের পলেস্তারা খসে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন মেডিকেল অফিসারসহ চার রোগী রায়পুরে বিরিয়ানির দোকানে ডিবির অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রায়পুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রায়পুরে দোকানের পিছন থেকে গাঁজার গাছ উদ্ধার, ব্যবসায়ী গ্রেফতার
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

পলিথিনমুক্ত হায়দরগঞ্জ গড়তে প্রবাসী কল্যাণ ফোরামের পরিচ্ছন্নতা অভিযান

Reporter Name

জা‌কির হো‌সেন, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারকে পলিথিনমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে হায়দরগঞ্জ প্রবাসী কল্যাণ ফোরাম। অভিযানে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা পলিথিন ও ময়লা-আবর্জনা সংগ্রহ করেন। পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় আয়োজিত এ অভিযানে উপস্থিত ছিলেন মধ্য উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন হারুন, রায়পুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা কামাল, শামীম আশরাফ,মডেল কলেজের প্রভাষক মাসুম বিল্লাহ, মডেল স্কুলের সহকারী শিক্ষক তামান্না আক্তার, মো. রিয়াজ হোসেন, সাফিয়া মেডিসিন সেন্টারের মালিক মো. সবুজ, রিমন, রাজিব, সিয়াম, আজগর মোবারক ও মো. শাহিন আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অভিযান চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা সবার সম্মিলিত দায়িত্ব। যত্রতত্র পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষিত হয়। তাই পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, বাজার পরিচ্ছন্ন রাখার এ উদ্যোগকে নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। এ জন্য ব্যবসায়ী, ক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

হায়দরগঞ্জ প্রবাসী কল্যাণ ফোরামের এ উদ্যোগ স্থানীয়ভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাজার গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা