August 18, 2026, 6:20 pm
শিরোনাম:
রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ তালাকের পরও স্বামীর ঘরে স্ত্রী, ঘর ছাড়তে বলায়  মামলা। রায়পুরে ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট অনুষ্ঠিত রায়পুরে গোল্ডেন জিপিএ-৫ পেল সৌরভ সাহা দে‌শে বিদ‌্যুৎ প‌রি‌স্থি‌তি স্থি‌তিশীল রাখ‌তে নতুন সিদ্ধান্ত
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

‎প্রধানমন্ত্রী আহত-শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

প্রদীপ কুমার রায়

‎প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

‎বিএনপি সরকার আহত ও শহীদ পরিবারকে রাজনৈতিকভাবে ভুল বুঝিয়ে নগ্নভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য  হাসনাত আব্দুল্লাহ।

‎শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে আয়োজিত জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

‎হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে আহত-শহীদ পরিবারকে নিয়ে এসে ভুল বুঝিয়ে রাজনৈতিকভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটি তার কাছ থেকে অপ্রত্যাশিত। আপনারা দেখেছেন, কিছুদিন আগে আহত-শহীদ পরিবারের একটি অনুষ্ঠানে কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, হাসনাত-সারজিস হাজার হাজার কোটি টাকা লুট করেছে। অথচ ওই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা নিজেদের অধিকারের কথা বলেননি। তারা বলেননি যে, তাদের পুনর্বাসন হয়নি, যথাযথ চিকিৎসা হয়নি কিংবা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। তিনি আরও বলেন, যেসব বিষয়ে তাদের কথা বলার প্রয়োজন ছিল, সেসব বিষয়ে তারা কিছুই বলেননি। বরং তারা ঠিক সেটাই বলেছেন, যা তাদের শিখিয়ে দেওয়া হয়েছে।

‎প্রধানমন্ত্রীর উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী- আপনার প্রতিটি ভালো কাজ আমরা অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এ ধরনের কর্মকাণ্ড অতীতে আওয়ামী লীগের সময়ও দেখা গেছে। তখন কিছু লোককে ভাড়া করে এনে বেগম জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়ানো হতো। ঠিক একই কায়দায় আপনি যে অনুষ্ঠান করছেন, সেখানেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ানো হচ্ছে। খুব সহজেই বোঝা যায়, এগুলো স্ক্রিপ্টেড। এ ধরনের স্ক্রিপ্টেড প্রোগ্রাম আপনার সঙ্গে যায় না।

‎পথসভায় আরও বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মাহবুব আলম, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন এবং লক্ষ্মীপুর জেলা কমিটির আহ্বায়ক মাছুম বিল্লাহ ‎প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা