August 21, 2026, 6:28 pm
শিরোনাম:
২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু দাশেরহাটে নিউ তৃপ্তি বেকারিকে এক লাখ টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস ‎রায়পুরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান রায়পুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা রায়পুর থানার উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ দক্ষিণ চরবংশী ইউপির সচিবের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে কমিশন নেওয়ার অভিযোগ নুরুজ্জামান ফিরোজকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নতুন ব্যবসায়িক যাত্রা, উদ্বোধন হলো ‘Yadea Lakshmipur–Next Ride’ রায়পুরে জন্মনিবন্ধনে তালবাহানার অভিযোগ, সচিবের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বাজারে বেড়েছে চাল ও মুরগির দাম

Reporter Name

দুই সপ্তাহ আগে যে বেগুনের কেজি ছিল ১২০ টাকা, এখন তা ৬০-৮০ টাকায় বিক্রি হয়েছে। আবার ১৪০ টাকার ওপরে থাকা করলার কেজি কমে হয়েছে ৮০-১০০ টাকা। ঢাকার বিভিন্ন বাজারে ঢ্যাঁড়শ, চিচিঙ্গা, ঝিঙে, পটোল, পেঁপে, চালকুমড়া, লাউ প্রভৃতি সবজি ৪০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হয়েছে। তবে বরবটির দাম ২০ টাকা বেড়ে ৮০-১২০ টাকা কেজি বিক্রি হয়েছে।
খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ১৪০-২০০ টাকায়। তবে পিয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি দেশি পিয়াজ ১১০-১২০ টাকা, আমদানি করা পিয়াজ ১০০ টাকা ও আলু ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা এক শিক্ষার্থী বলেন, বাজারে একটা সবজি নেই ৪০ টাকার মধ্যে। যেটার দামই জিজ্ঞেস করি ৬০-৭০ টাকা। অবস্থা এমন হয়েছে যে, ৪টা জিনিস কিনতে এসে এখন ২টি নিয়ে ফিরতে হয়। এভাবে চলতে থাকলে তো গরিব মানুষ না খেয়ে মারা যাবে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় সরবরাহে বিঘ্ন ঘটায় বেড়ে যাওয়া চালের দাম এখনো কমেনি। বরং আরও বেড়েছে। ঢাকার খোলা বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম ২ থেকে ৩ টাকা বেড়েছে। ঢাকার বাজারে দুই সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের চালের দাম কেজিতে ২-৮ টাকা বেড়েছে। কুষ্টিয়া জেলার খাজানগর মোকামে সবধরনের চাল ২ থেকে ৩ টাকা বেড়েছে। খুচরা বাজারে এখন প্রতি কেজি মিনিকেট ও কাটারিভোগ ৭০-৭৫ টাকা, জিরাশাইল ৬৮-৭০ টাকা ও ব্রি-২৮ ও ২৯ চাল ৫৮-৬২ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৬৫ থেকে ১৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারগুলোতে সোনালি মুরগি ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড ২২০ থেকে ২৩০ টাকা, দেশি মুরগি কেজিতে ৫০ টাকা কমে ৫৫০ টাকা, লেয়ার লাল মুরগি ৩৩০ টাকা ও সাদা লেয়ার ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫৫ টাকায়, হাঁসের ডিম ১৮০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৮৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ থেকে ৭৮০ টাকা, গরুর কলিজা ৭৮০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৩৫০ থেকে ৪০০ টাকা ও খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম এখনো চড়া। সপ্তাহের ব্যবধানে বাজারগুলোতে ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১ হাজার ২০০ টাকা ও ৭০০ থেকে ৮০০ গ্রামের মাছ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক কেজি শিং মাছ চাষের (আকার ভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকার ভেদে) ৩৫০ থেকে ৬০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা