October 26, 2026, 5:07 pm
শিরোনাম:
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বান্দরবানের লামায় জরাজীর্ণ বেইলি সেতু, ঝুঁকিতে জনসাধারণ ‎

Reporter Name

‎আবু মুসা মোহন:-
‎বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর মগবাজার নামক স্থানে অবস্থিত বেইলি সেতুটি বর্তমানে মারাত্মক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির বিভিন্ন অংশ ভেঙে পড়ার উপক্রম হয়েছে, লোহার পাতগুলো নড়বড়ে হয়ে পড়ায় যানবাহন ও সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার করা হয়নি। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে হালকা যানবাহন চলাচলের সময় সেতুর ওপর কম্পন সৃষ্টি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
‎
‎চালক ও পথচারীরা জানান, এ সেতু দিয়ে চলাচল এখন জীবনকে বাজি ধরার মতো হয়ে দাঁড়িয়েছে। দ্রুত সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
‎
‎এ বিষয়ে এলাকাবাসী কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা