September 15, 2026, 6:40 pm
শিরোনাম:
শিশুর অপরাধ কী? কারাগারে কেটে গেল সাত বছরের শৈশব রায়পুরে আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে বিপুল পরিমাণ মজুদ করা সার জব্দ রায়পুরে বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার শিশুশ্রমিককে আটকে ৮০ হাজার টাকা দাবি, তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার ৪ সাংবাদিক রায়পুরে শুরু হয়েছে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকাদারের ইচ্ছেনুযায়ী মরিচায় খাওয়া নিম্নমানের রড দিয়ে চলছে রায়পুর পৌরসভা নতুনবাজার ড্রেইন নির্মাণ কাজ, স্থানীয়দের ক্ষোভ! রায়পুর ট্রাভেল গ্রুপ (RTG)-এর আত্মপ্রকাশ, আনুষ্ঠানিক উদ্বোধন লক্ষ্মীপুরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু রায়পুরের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস ও ক্রীড়া সামগ্রী বিতরণ রায়পুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা টিন বিতরণ
নোটিশ :
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন ০১৬২৪৩০৪৪৪৭ সাংবাদিক নিয়োগ চলছে। যোগাযোগ ০১৭৭৯০৫৫১১১

বান্দরবানে বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন

Mohon, movil - 01719649321

বান্দরবানে বিভিন্ন এলাকায় মাদকের ছড়াছড়ি, প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন

মোহন বিশেষ প্রতিনিধি:-বান্দরবান শহরের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, শহরের উজানীপাড়া, মধ্যমপাড়া, বালাঘাটা, কালাঘাটা ও কামেমপাড়াসহ কয়েকটি এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা, গাঁজা  মাদক কেনাবেচা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের কেউ কেউ নিয়মিত মাশহারা (অবৈধ সুবিধা) দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমন অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে বিভিন্ন কৌশলে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

‎এদিকে, কিছু ক্ষেত্রে প্রশাসনের কোনো কোনো সদস্যের সহযোগিতা বা গাফিলতির অভিযোগও স্থানীয়দের মুখে শোনা যাচ্ছে।
স্থানীয়দের দাবি, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান, মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে কোনো সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সম্পৃক্ততার অভিযোগ থাকলে তদন্ত করে সত্যতা প্রকাশেরও দাবি জানিয়েছেন তারা।
‎এ বিষয়ে আরো তথ্য দরকার তাই প্রশাসনের বক্তব্য নেওয়া হয়নাই পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা